আজ বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ই জুন ২০২৬

ভোলাহাটে ফেনসিডিলসহ ১নারী গ্রেফতার করেছে পুলিশ

News Desk

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিরশ্বরপুর এলাকা থেকে ৩শ বোতল ফেনসিডিলহ রুবিয়া খাতুন(৩৫) নামের ১নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবিয়া খাতুন বিরশ্বরপুর গ্রামের কাউসার আলীর স্ত্রী।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিরশ্বরপুর গ্রামে তার বাড়ী থেকে ৩শ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ রুবিয়া খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

ভোলাহাট থানায় তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ