আজ বৃহঃস্পতিবার, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সৈয়দ কাজী নুরুজ্জামান এর আর্থিক সহায়তায় মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ৮ জন দরিদ্র মেধাবী ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি  প্রদান করা হয়েছে।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ বৃত্তির টাকা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন,  মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিনিধি আবদুল হান্নান প্রমুখ। উল্লেখ্য  মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসা ও গোমস্তাপুর উপজেলার এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে বৃত্তি প্রদান করে আসছে।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ