আজ বৃহঃস্পতিবার, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

মাদক মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করল র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি মাদক মামলার অভিযুক্ত মো. আব্দুর রোমানকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী পূর্বপাড়ার মো. আ. মান্নানের ছেলে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ র‌্যাবের অপারেশন দল রসুলপুর মেড়ে অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, তাকে গ্রেপ্তারে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর নজরদারিতে রেখেছিল। সে মাদক মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ