আজ বৃহঃস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩য় শ্রেণির কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত (রাজস্ব প্রশাসন) ১৪-১৬ গ্রেডভুক্ত ৩য় শ্রেণির কর্মচারীরা পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় ব্যানার টানিয়ে বসে আছেন ৩য় শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে তারা এই কর্মবিরতি পালন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করেন বলে জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ