আজ বৃহঃস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

মেহেদি হাসান

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের নিউমার্কেট,শহীদ সাটু হল মার্কেট ও মাছ বাজার এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে।  রোববার বিকালে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্তদ জেলা ম্যাজিস্টে মোঃ  লিয়াকত আলী শেখসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ।

উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার ৫ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ৫০ হাজার মাস্ক বিতরণ করা হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ