আজ বৃহঃস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

মেহেদি হাসান

মুজিববর্ষের  মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউিনিটি  পুলিশিং ডে উপলক্ষে  আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে পুলিশ সুপারের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ  কমিউনিটি  পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মাহবুব আলম খাঁন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব সামিউল হক লিটন, অধ্যাপক কামাল উদ্দিন, সাংবাদিক শহিদুল হুদা অলক, সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন।  আলোচনা সভায় বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ