আজ বৃহঃস্পতিবার, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’ মোড়ক উন্মোচন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’  এর মোড়ক উন্মোচন করা হয়েছে।বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে মোড়ক উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এর কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

এই উপলক্ষে জেলা প্রশাসক এ জেডএম নূরুল হকের এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মইনুদ্দিন মন্ডল, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুণ্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, অগ্নিস্বাক্ষর বইটিতে জেলার ১২’শ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষর রয়েছে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ