আজ বৃহঃস্পতিবার, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ই জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জন করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার ৪২ জনের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পাওয়া গেছে বলে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন। এই ৪২ জনের মধ্যে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ফলাফল পাওয়া গেছে। শনাক্ত ৫ জনই সদর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আরো জানান, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৭৭১ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৯ জন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহরের পরামর্শ দেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ